বিশেষ প্রতিনিধি: “ইউনিয়ন পর্যায়ে সেবা কার্যক্রমে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করণ” বিষয়ক দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার নীলফামারী ডিজএ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট(ডিপিওডি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যান সমিতি’র(বিপিকেএস) সহযোগীতায় কর্মশালায় টুপামারী ইউনিয়নের সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০জন অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন টুপামারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুদ্দোহা। ডিপিওডি নীলফামারী সেন্টারের পরিচালক নুরুন্নবী শাহ স্বাগত বক্তব্যে শুরু হওয়া কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বিপিকেএস’র প্রশিক্ষণ শাখা প্রধান রাসেল হাসান।
ডিপিওডি নীলফামারী সেন্টারের পরিচালক নুরুন্নবী শাহ বলেন, তার অফিসের তত্বাবধানে সদর উপজেলার পৌরসভাসহ টুপামারী, ইটাখোলা ও কন্দপুকুর ইউনিয়নে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান মুলক কর্মকান্ডে সম্পৃক্ত করণে কাজ করা হচ্ছে।
২২মে থেকে শুরু হওয়া প্রশিক্ষন শেষ হবে ২৫মে। তিনি জানান, পৌরসভাসহ তিন ইউনিয়নের ১০০৬জন প্রতিবন্ধীকে নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।