• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: নয় মাস দেশ শাসন শেষে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড বুধবার পদত্যাগ করেছেন। ২০১৫ সালের ৩ অগাস্ট ক্ষমতাসীন নেপালী কংগ্রেসের সঙ্গে সম্পাদিত ক্ষমতা ভাগাভাগি চুক্তির প্রতি সম্মান দেখিয়ে প্রচণ্ড এ সিদ্ধান্ত নিলেন। ওই চুক্তি অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত চক্রাকারে (রোটেশন) সরকার চালানোর কথা রয়েছে।

জাতির উদ্দেশে প্রদত্ত ও রেডিও-টিভিতে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পুষ্প কমল দহল প্রচণ্ড (৬২) তাঁর দ্বিতীয় দফা প্রধানমন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দেন।

নেপালী কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা’র সঙ্গে মতৈক্যের ভিত্তিতে কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)-এর চেয়ারম্যান প্রচণ্ড দেশের ৩৯তম প্রধানমন্ত্রী হন। চুক্তিমাফিক তিনি স্থানীয় নির্বাচন সম্পন্ন করে বিদায় নেবেন। প্রাদেশিক ও জাতীয় নির্বাচন হবে শের বাহাদুর দেউবা’র অধীনে। সে অনুযায়ী গত ১৪ মে দেশটিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক গোলযোগে দুই দশক ধরে স্থগিত থাকার পর এ নির্বাচনে কোটি কোটি নেপালী ভোট দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ