• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন ওসি

মৌলভীবাজার : মৌলভীবাজারের সদরে একটি বাড়ির সীমানা প্রাচীরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতকের দায়িত্ব নিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ।

বুধবার (২৪ মে) সকালেসদর উপজেলার হিলালপুর এলাকায়ওই সদ্য নবজাতক ছেলে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরিচয় না পেয়ে নবজাতকটি নিজের সন্তানের মতো লালল-পালনের দায়িত্ব নেন ওসি সোহেল আহাম্মদ।

জানা গেছে, খালিক মিয়া নামে এক ব্যক্তির ‘ফাজিলপুর ভিলা’র ভেতরে সকালে একজন ঘাস কাটতে যায়। সে সময় বাড়ির সীমানা প্রাচীরের পাশে ওই নবজাতককে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. অলিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার লোকজনের উপস্থিতিতে নবজাতককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে।

তিনি আরও বলেন, সদ্য নবজাতক শিশুটির দায়িত্ব নিতে চেয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ।

এ বিষয়ে ওসি সোহেল আহাম্মদ বলেন, যদি শিশুটির বাবা মা’র সন্ধান পাওয়া যায় তাহলে তাদের হাতে তুলে দিবো। আর বাবা-মা শিশুটিকে নিতে না আসলে তাকে সন্তানের মতো লালন-পালন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ