• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডাবের পানি নিয়ে শ্রমিকদের পাশে এমপি জগলুল

সিসি ডেস্ক: এমপি জগলুল মিরাকল নয়; সত্যি ঘটনা। শ্রমিকদের সঙ্গে মাটি কাটা, রাস্তায় ক্ষুধার্ত মানুষ ধরে খাওয়ানোর পর এবার প্রচণ্ড গরমে খেঁটে-খাওয়া শ্রমিকদের পাশে ঠাণ্ডা ডাব নিয়ে দাঁড়িয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

বুধবার ফুলতলা বাসস্ট্যান্ডে প্রচণ্ড তাপদাহে পিপাসার্ত ভ্যানচালক ও অন্যান্য শ্রমিকদের ঘাম মুছে দিয়ে তাদের ঠাণ্ডা ডাব খাওয়ান তিনি।

শ্রমিকরা বলছেন, এমন ঘটতে পারে তারা ভাবতেও পারেননি এর আগে কখনো। হঠাত্ এমপিকে কাছে পেয়ে এবং তাদের প্রতি আন্তরিকতা দেখে শত শত ভ্যানচালক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জগলুল হায়দার এর জন্য মন থেকে দোয়া করেন।

জগলুল হায়দার বলেন, জনপ্রতিনিধি হিসেবে সবার ভাল-মন্দ দেখার চেষ্টা করে যাচ্ছি। প্রচণ্ড গরমে শ্রমিক ভাইদের একটু ঠাণ্ডা পানি অনেক উপকার হবে। এই তাপদাহে রোদে বেশিক্ষণ থাকলে পানিশূন্যতাসহ নানা রোগ দেখা দিতে পারে। তাই স্বল্প পরিসরে কয়েক শ’ শ্রমিককে ডাবের ঠাণ্ডা পানি খাওয়ালাম।

মানবকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ