নওগাঁ প্রতিনিধি: বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আছলাম উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক এসএম আবু জাহিদ, সদস্য ময়নুল হক ও রাজিয়া সুলতানাসহ প্রমূখ। এসময় জেলার ১১টি উপজেলার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অবিলম্বে সকল বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা, পূর্নাঙ্গ উৎসব ভাতার বাস্তবায়ন, ননএমপিও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করন ও জাতীয়করনের দাবী জানান।