• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কেরানীগঞ্জে পানিতে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু

ফাইল ফটো

ঢাকা : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি খালে গোসল করতে নেমে পানিতে তলিয়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মধ্যে ইব্রাহীম (১৮) ও মো. হোসেন (১৪) সহোদর। নিহত অপরজন হৃদয় হোসেন (১৮) তাদের খালাত ভাই।

শুক্রবার (২৬মে) বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটে। ইব্রাহীম ও হোসেন ঘটনা স্থলেই মারা যায়। আর মুমূর্ষু অবস্থায় হৃদয়কে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হৃদয় যাত্রাবাড়ী শনিরআখড়া গোবিন্দপুর এলাকার আবদুস সালামের ছেলেএবং ধনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

তিনি আরও জানান কেরানীগঞ্জ হাসনাবাদে হৃদয়ের নানার বাড়ী। বৃহস্পতিবার তারা নানার বাড়ীতে বেড়াতে যায়। ইব্রাহীম ও হোসেন কেরানীগঞ্জেই থাকে। শুক্রবার সকাল দিকে তারা তিনজনহাসনাবাদ বসুন্ধরা বালুর মাঠ এলাকায় একটি খালে গোসল করতে গিয়ে খালের পানিতে তলিয়ে যায়।

দক্ষিন কেরানীগঞ্জের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ইব্রাহীম ও হোসেনের মরদেহ তাদের পরিবারের কাছেই আছে। আর হৃদয়েরর মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ