• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পথযাত্রী রোজাদারদের ইফতার দেবে ইসলামী ব্যাংক

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রমজান মাসব্যাপী ঢাকা, চট্টগ্রাম ও খুলনা শহরের বিভিন্ন স্থানে এক লাখ পথযাত্রী রোজাদারদের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে।

ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক টাওয়ারের সম্মুখে ইফতার বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূইয়া এফসিএ, মো. মাহবুব-উল-আলম, আব্দুস সাদেক ভূঁইয়া ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং শীর্ষ নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্মসূচির প্রথম দিনে রবিবার রাজধানীর শাহবাগ-এলিফ্যান্ট রোড-নিউ মার্কেট, যাত্রাবাড়ি-চিটাগাং রোড, কারওয়ান বাজার-ফার্মগেট-বিজয় স্মরণী, শেওড়াপাড়া-মিরপুর-১১, মালিবাড়-রামপুরা, নয়াবাজার-ইংলিশ রোড ও মহাখালী-বনানী, চট্টগ্রামের মুরাদপুর-বহদ্দরহাট ও স্টেশন রোড-নিউ মার্কেট এবং খুলনা শহরের ডাকবাংলো-ফেরিঘাট এলাকায় ৫ হাজার পথযাত্রী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ