• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্বর্ণপাম জিতে নিয়েছে ‘দ্য স্কয়ার’

বিনোদন ডেস্ক : সবাইকে চমকে দিয়ে ৭০তন কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম ঘরে তুললেন সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলান্ড। তার ছবি ‘দ্য স্কয়ার’ জিতেছে কান উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম।

রবিবার (২৮ মে) রাত সোয়া ৮টায় (বাংলাদেশ সময় রাত সোয়া এগারোটা) কান উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার।

একনজরে কান চলচ্চিত্র পুরস্কার ২০১৭

পাম দ’র : দ্য স্কয়ার (রুবেন অস্টলুন্ড, সুইডেন)

গ্র্যাঁ প্রিঁ : ১২০ বিটস পার মিনিট (রবিন ক্যাম্পিলো, ফ্রান্স)

জুরি প্রাইজ : লাভলেস (আন্দ্রেই জিয়াগিন্তসভ, রাশিয়া)

সেরা অভিনেতা : জোয়াক্যু ফিনিক্স (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার, ব্রিটেন)

সেরা অভিনেত্রী : ডায়েন ক্রুজার (ইন দ্য ফেড, জার্মানি)

সেরা পরিচালক : সোফিয়া কপোলা (দ্য বিগাইল্ড)

সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে) : লিন রামসে (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার) এবং গ্রিসের ইওর্গস লানতিমস (দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার)

ক্যামেরা দ’র : লিওনর সেরাইল (ইয়াং ওম্যান, ফ্রান্স)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : অ্যা জেন্টেল নাইট (কিয়াই ইউ ইয়াং, চীন)

৭০তম বার্ষিকী পুরস্কার: নিকোল কিডম্যান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ