• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত, আহত-১০

প্রতিকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১০জন আহত হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- অটোবাইক চালক সালমান আলী (৩৫), কাহারোল উপজেলার বারো পাটিয়া গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের স্ত্রী জয়নব বেগম (৫৫) ও চিরিরবন্দর উপজেলার গছাহার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাজেদুর রহমান (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী শাহী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (গাজীপুর-জ-০৪-০১৪৪) কাহারোলের রামপুরা নামক এলাকায় পৌঁছলে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর অটোবাইকের চালক মারা যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী সরকার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে ভর্তির পর একজন নিহত হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ নিহত ও আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার করে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ