• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উপজেলার ভবানীপুর, মির্জাপুর, জাতোপাড়া ও আদর্শগ্রাম পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ হল রুমে মঙ্গলবার সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির মাঠ সংগঠক মোঃ রেজাউল করিম সিদ্দিকীর সঞ্চালনায় ভবানীপুর পল্লী সমাজের সভা প্রধান মোছাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ১নং শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির নওগাঁ জেলা ব্যবস্থাপক মোঃ আকছেদ আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ মজিদ মল্লিক, মোঃ জিল্লুর রহমান, মোছাঃ নুরুননাহার বেগম, নুসরাত জাহান, ব্র্যাক ওয়াস কর্মসূচির মাঠ সংগঠক মুনজুরে মাওলা, ব্র্যাক আত্রাইয়ের অর্থ হিসাব কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে নারী নির্যাতন ও বাল্য বিবাহ বিরধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলার শাহাগোলা ইউপির উম্মুক্ত বাজেট ঘোষনা

নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়ন পরিষদের আগামী ২০১৭-১৮অর্থ বছরের জন্য এক বাজেট সভায় উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ হল রুমে গত সোমবার সকাল ১০ ঘটিকার সময় দায়িত্ব প্রাপ্ত ইউপি সচিব মোঃ তরিকুল ইসলাম অধিবেশনে এই বাজেট পেশ করেন। তার ঘোষিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, দারিদ্র বিমোচন ও নারী উন্নয়ন খ্যাত সহ বিভিন্ন উন্নয়ন খ্যাতে ৮৩ লক্ষ ৮১ হাজার ৩ শত ৪০ টাকা উন্নয়নের বিপরীতে ৮৩ লক্ষ ২৮ হাজার ২শত ৫৭ টাকার উন্নয়ন ব্যায় বাজেট ঘোষনা করা হয়। অত্র ইউনিয়নের জন্য ঘোষিত বাজেটকে উপস্থিত জনসাধারণ স্বাগত জানিয়েছেন। এসময় উক্ত বাজেট সভায় ঘোষিত বাজেটের উপর বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুল মজিদ মল্লিক, মোঃ মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, মোছাঃ নুরুননাহার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ