• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শিক্ষাবোর্ডে ৩৯১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন

বিশেষ প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। পুনঃনিরীক্ষণের ঘোষিত ফলে ৫৮ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে এবং ফেল থেকে পাস করেছে ৭২ জন। মোট ফল পরিবর্তন হয়েছে ৩৯১ জন পরীক্ষার্থীর।
মঙ্গলবার রাতে প্রকাশ করা হলেও এ ফলাফল পাওয়া গেছে গতকাল বুধবার।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এই শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে মোট ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ১ লাখ ৩৭ হাজার ৩৬২ জন। এবার জিপিএ-৫ পায় মোট ৬ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী।
গত ৪ মে এই ফলাফল প্রকাশের পর মোট ৩৭ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী ফলাফল চ্যালেঞ্জ করে দিনাজপুর শিক্ষা বোর্ডে আবেদন করে। এর মধ্যে ৩৯১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তিত ফল অনুযায়ী জিপিএ-৫ পেয়েছে আরো ৫৮ জন এবং ফেল থেকে পাস করেছে মোট ৭২ জন।
এর ফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় মোট পাসের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩৭ হাজার ৪৩৪ জন। আর মোট জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯৮৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ