• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সুমি

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক(কল্যান ও পুর্নবাসন) নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকার মেয়ে সরকার ফারহানা আক্তার সুমি।
মঙ্গলবার(৩০মে) ঢাকায় দিনব্যাপী সম্মেলন শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল(অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে শেখ আতিকুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক হিসেবে মীর মিজানুর রহমান লিটন ও দফতর সম্পাদক হিসেবে এম এ রাসেল আহমেদকে নির্বাচিত করা হয়।
সাধারণ সম্পাদক হিসেবে সরকার ফারহানা আক্তার সুমি ছাড়াও মাহবুবুল ইসলাম প্রিন্স(প্রশাসন) ও আনিসুর রহমান খানকে(অর্থ ও পরিকল্পনা) মনোনীত করা হয়।
বর্তমানে সুমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির মেয়ে ৬নং সেক্টরের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মেয়ে সরকার ফারহানা আক্তার সুমি।
জানতে চাইলে সরকার ফারহানা আক্তার সুমি বলেন, আমাকে নির্বাচিত করার পেছনে যারা ভুমিকা রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সবটুকু ভালোবাসা উৎসর্গ করছি মুক্তিযোদ্ধা সন্তান ভাইবোনদের এবং মুক্তিযোদ্ধা চাচাদের প্রতি।
তিনি বলেন, আগামী পাঁচ বছর যেন কর্মরত দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ