• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় জাহাজ

সিসি নিউজ : ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য ত্রাণ নিয়ে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুমিত্রা’ চট্টগ্রাম বন্দরে এসে পৌছেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে এসে জাহাজটি নোঙর করে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী জাহাজটিকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপটেন জুলফিকার আজিজ, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানান।

পরে ভারতীয় নৌ কর্মকর্তারা অনুষ্ঠানিক ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

ঘূর্ণি দুর্গতদের জন্য আনা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- শুকনা খাবার (প্যাকেট), কম্বল, ঔষধ সামগ্রী। সকাল পৌনে ১০টায় ভারতীয় নৌ কমকতারা আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ সামগ্রী বাংলাদেশের কাছে হস্তান্তর করেন।

এসময় চট্টগ্রাম চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান,  এসব ত্রাণ আগামী কয়েকদিনের মধ্যে ক্রাণ ও দুযোগ মন্ত্রণালয়ের পরামর্শক্রমে কক্সবাজার মহেশখালী, টেকনাফসহ আক্রান্ত এলাকাসমূহে বিতরণ করা হবে।

ত্রাণ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, ভারতীয় হাই কমিশনার বর্ধন সিংলা, সহকারী হাই কমিশনার সুমনাথ হাওলাদার এবং বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা।

চট্টগ্রামে আইএনএস সুমিত্রা পৌঁছানোর আগে বন্দর থেকে দক্ষিণে ৯০ নটিক্যাল মাইল দূরে মহেশখালী উপকূলে উদ্ধার তৎপরতা চালায় বলে ঢাকার ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়।

জানা গেছে, ত্রাণ নিয়ে আসার পথে জাহাজটি ঘূর্ণিঝড়ের কবলে পড়া ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করে। এসব মানুষ নৌ-দুর্ঘটনা ও ঝড়ের সময় ভেসে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজরের মহেশখালী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দুটি নৌকা ও একজনের মরদেহ। উদ্ধার হওয়া মৃত মাঝির নাম আবু সৈয়দ সাইফুল (৩৫) তার বাড়ি মহেশখালীর পুটিবিলা এলাকায় বলে জানা গেছে। আজ সকালে উদ্ধারকৃতদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া জীবিত উদ্ধার হওয়াদের একজন কায়সার আলম সাংবাদিকদের কাছে বর্ণনা করেছেন সেদিন (ঘূর্ণিঝড়ের কবলে পড়া) করুণ কাহিনী। তিনি জানান, তাদের সাথে সাগরে মাছ ধরতে যাওয়া আরো অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ পাওয়া যায়নি। খড়কুঁড়ো ধরে অনেক কস্টে তারা  (উদ্ধার হওয়া) জীবিত ছিলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ত্রাণ সামগ্রী হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ