• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাভারে পাকিজা ডাইং অ্যান্ড পিন্টিং কারখানায় আগুন

সাভার: সাভারে একটি শাড়ি তৈরির কারখানায় ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পাকিজা ডাইং অ্যান্ড পিন্টিং কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে পাকিজা ডাইং অ্যান্ড পিন্টিং কারখানায় কেমিকেলের গোডাউনে ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা বেশী হওয়ায় আগুন মুহুর্তের মধ্যে কাপড় রাখার দোতলার একটি গোডাউনে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। এসময় কারখানায় কাজ করছিলেন অনেক শ্রমিক। পরে বেশ কয়েকজন আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিলো।

এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আগুন লাগার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ