• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমান ‍দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সানি

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওন অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। মহারাষ্ট্রে দুর্গম এক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় তার ব্যক্তিগত উড়োজাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হতে হতে রক্ষা পেয়েছে। পাইলটের দক্ষতার কারণেই এবারের যাত্রায় তিনি বেঁচে গেছেন।

বৃহস্পতিবার (১ জুন) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

সৌভাগ্যবান সানি তার ভক্তদের উদ্দেশে টুইট করে বলেন, মহারাষ্ট্রে দুর্গম এক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে। কিন্তু পাইলট খুব দক্ষতার সঙ্গে সামলে নেন। এতে দুর্ঘটনা হতে হতেও আর হয়নি। তবে দলটি গন্তব্যে না গিয়ে বাড়ি ফিরে আসে।

সানি টুইটারে লিখেছেন, ‘এখনো সবাই আতঙ্কে আছেন। তাই আমি তাঁদের সাহস দিতে কিছু হয়নি এমন ভাব করছি। ঈশ্বরকে ধন্যবাদ। বৈরী আবহাওয়ার কারণে আমাদের উড়োজাহাজ প্রায় বিধ্বস্ত হচ্ছিল। এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের পাইলটকেও তাঁর অসাধারণ দক্ষতার জন্য ধন্যবাদ। তিনি আমাদের জীবিত ফিরিয়ে এনেছেন। কিন্তু জানেন, মধ্য আকাশে পাইলট যখন ঈশ্বরকে ডাকছিলেন, তখন কেমন লাগছিল!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ