মাগুড়া: মাগুরার শালিখা উপজেলায় জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বাড়ি থেকে সন্দেহভাজন সাত জঙ্গিকে আটক করেছে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে ফরিদ হোসেন নামের ওই ব্যক্তির বাড়িতে অভিযান শুরু করা হয়।
পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে বলেও জানান তিনি। তাৎক্ষণিক আটকদের নাম জানা যায়নি।