• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আহত- ৫

বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) রাবার বুলেট নিক্ষেপে এক বাংলাদেশীসহ ভারতীয় ৫ গরু চোরাকারবারী আহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ভারতীয় বিএসএফের রাবার বুলেট নিক্ষেপে মারাত্বক আহত ভারতীয় দুই চোরাকারবারীকে শিলিগুরিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সীমান্তে একাধিক সুত্রে জানা গেছে, ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তি কুটিয়ারকুটি নয়ারহাট এলাকার কাশেম আলীর ছেলে মাজেদুল হক একই এলাকার সাজু মিয়া পিতা অজ্ঞাত এর নের্তৃত্বে শনিবার রাতে ভারতীয় ১৫ থেকে ২০ জনের গরু চোরাকারবারী দল আন্তর্জাতিক পিলার নং ৯৩৪ এর ১ ও ১১ এস সাব পিলারের নিকট দিয়ে বাংলাদেশী গরু চোরাকারবারীদের কাছে হস্তান্তরের সময় ভারতীয় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের বসকোটাল ও নটকোবাড়ী বিওপি’র সদস্যরা দু’দফায় তাদেরকে লক্ষ্য করে ১০/১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ভারতীয় মাজেদুল হক(২৮), সাজু মিয়া(২৪),ভারতীয় কিশামত করলা গ্রামের ছোবেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৭) একই গ্রামের মজনু মিয়ার ছেলে আলতাফ হোসেন (৩৫) ও বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তি বালাতারী গ্রামের দেলদার আলীর ছেলে গোলবার হোসেন (২৭)সহ সবাই বুলেট বিদ্ধ হয়। এর মধ্যে ভারতীয় মাজেদুল হক ও সাজুর অবস্থা গুরুতর বলে সীমান্তের একাধীক সুত্র জানিয়েছে।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম ৪৫ বিজিবি বালারহাট বিওপি’র ল্যান্স নায়েক এনছান আলী জানান, সীমান্তে প্রায় বিএসএফ কর্তৃক রাবার বুলেট নিক্ষেপ বা বোমা ফুটানো হয়। আহত হয়েছে কিনা জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ