সিসি নিউজ: আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আল-ফারুক একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়েজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। সহকারি শিক্ষক মোঃ জাফর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য বলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও একাডেমির শিক্ষার্থীরা। পরিবেশ দূষণের হাত থেকে এ বিশ্বকে বাঁচানোর অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা পরিবেশ, প্রতিবেশ, বন ও বন্যপ্রাণী রক্ষায় শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান।