• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি: “আমি প্রকৃতির, প্রকৃতি আমার-প্রানের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ জুন) জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বীর সভাতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট মো. মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিকুজ্জামান শাহ, সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক প্রমূখ।
অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে পুৃনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ