• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফিরাতুল ইসলাম (৪৪) নামে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। একই সঙ্গে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি সাটারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফিরাতুল হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঁঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। সেখানে পুলিশের একটি দল পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে কিছু সময় ‘বন্দুকযুদ্ধ’ চলতে থাকে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয় ফিরাতুল। পরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি এলজি সাটারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ইকবাল বাহার চৌধুরী।

তিনি আরও বলেন, ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত ছিল। তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ