• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশী পুলিশের প্রশংসায় জাতিসংঘ

সিসি ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছে জাতিসংঘ। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হকের সাথে এক বৈঠকে জাতিসংঘ সদর দফতরের আন্ডার সেক্রেটারি জেনারেল জেন পেরি লেক্রোক্স এ প্রশংসা করেন।

বৈঠকে পুলিশ অ্যাডভাইজার ও ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনসের পরিচালক স্টিফেন ফিলার উপস্থিত ছিলেন। এসময় তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সরকার বিশেষ করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতা অত্যন্ত উচ্চমানের। তারা বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় গৌরবোজ্জ্বল ভূমিকা এবং অনবদ্য অবদান রাখছেন।

বাংলাদেশ পুলিশ বিশ্বশান্তিরক্ষায় তাদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছে উল্লেখ করে শহীদুল হক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশকে সুযোগ ও সহযোগিতা প্রদানের জন্য জাতিসংঘ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আইজিপি বলেন, বর্তমানে হাইতি ও কঙ্গো মিশনে বাংলাদেশ পুলিশের দুটি পূর্ণাঙ্গ নারী ইউনিট অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন। বৈঠকে জাতিসংঘের চলমান ও ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনগুলোতে নারী সদস্যসহ বাংলাদেশ পুলিশের অধিকহারে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। এ বিষয়ে জাতিসংঘ কর্তৃপক্ষ একমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ