• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাভারে বজ্রপাতে ৪ যুবকের মৃত্যু

সাভার: সাভারে পৃথক স্থানে বজ্রপাতে চার যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের ‍ঋষিপাড়া এলাকায় বজ্রপাতে তিন যুবক এবং নামা গেন্ডায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃতরা হলো- নাহিদ (১৬), শাহপরান (১৮) এবং দুই জনের নাম জানা যায়নি।

এলাকাবাসী জানায়, বিকেলে স্থানীয় ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে বৃষ্টিতে গোসল করছিল চার যুবক। এসময় বজ্রপাত হলে নাহিদ (১৬) ও শাহপরান সহ (১৮) চার যুবক অজ্ঞান হয়ে পড়ে। তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাহিদ, শাহপরান ও অজ্ঞাত একজনকে মৃত ঘোষণা করেন। আর আহত আরেক যুবকের হাসপাতালে চিকিৎসা চলছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যু তিন যুবক স্কুলছাত্র বলে জানা গেছে।

অন্যদিকে একই সময়ে সাভারের নামা গেন্ডায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, মৃত যুবকদের পরিচয় জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ