• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে স্ব-উদ্যোগে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্ব-উদ্যোগে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার বেলা ১২টায় শহরের ষ্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নির্মিত বাউন্ডারী প্রাচীর পরিদর্শন ও শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এ সময় তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। শিক্ষার মান আরোও বাড়ানোর লক্ষ্যে আগামী কয়েক মাসের মধ্যে সকল বিদ্যালয়ের শুন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা মহৎ পেশায় আছেন। তাই সকলের উচিৎ সঠিক শিক্ষার্থীদের পাঠদান করানো। তবে জাতী উন্নতির শেখড়ে উঠতে সক্ষম হবে এবং বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে পারবে।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব, ষ্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুসরাত জাহান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহাম্মেদ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম, পার্বতীপুর ইয়ংষ্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সাবেক পৌর চেয়ারম্যান আ:ওহাব সরকারসহ বিভিন্ন বিধ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ