• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কক্সবাজারে ট্রলার ডুবিতে ৮০ জেলে নিখোঁজ

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারে নিম্নচাপের প্রভাবে জোয়ারে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে শতাধিক বসতবাড়ি। উত্তাল সাগরে ডুবে গেছে ছয়টি মাছ ধরার ট্রলার। নিখোঁজ আছেন অন্তত ৮০ জন জেলে। উদ্ধার হয়েছে একজন জেলের লাশ।

মঙ্গলবার সোনাদিয়া পয়েন্ট থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়। তবে ওই জেলের নাম জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুইদিন ধরে গ্রামগুলো প্লাবিত হয়েছে। 6সেন্টমার্টিনে বিধ্বস্ত হয়েছে অন্তত ৩০টি বসতবাড়ি। সেন্টমার্টিনের পর্যটন জেটির ওপর দিয়ে ঢেউয়ের আঘাত উপচে পড়ছে। জোয়ারের পানিতে দ্বীপের নিম্নাঞ্চল ডুবে গেছে।

জেলা বোট মালিক সমিতির সংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, ছয়টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ‘মায়ের দোয়া’ ট্রলারের দুজন নিখোঁজ ছিলো। এদের একজনের লাশ আজ সকালে সোনাদিয়া পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। অন্য পাঁচটি ট্রলারের কোনো খবর নেই। এসব ট্রলারের অন্তত ৮০ জন জেলে নিখোঁজ।

স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানা যায়, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌ যানকে উপকূলের কাছাকাছি নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ