• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাহাড়ধস: মৃত্যুর তালিকায় ১৪১, নিখোঁজ অসংখ্য

সিসি নিউজ: টানা বৃষ্টিপাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের টেকনাফে পাহাড়ধসে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে মৃত্যুর সংখ্যা ১৪১ জনে দাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।

মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারনা করা হচ্ছে।

বুধবার এসব এলাকা থেকে আরো ২২টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চারটি, ফটিকছড়িতে একটি, রাঙামাটিতে ১২টি, বান্দরবানে দুটি, খাগড়াছড়িতে একটি ও কক্সবাজারের টেকনাফে দুটি লাশ উদ্ধার হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে একই পরিবারের চারজনের সহ মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. কামাল হোসেন। ফটিকছড়ি থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও দীপক কুমার রায়।

রাঙামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে এদিন ১২টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী। এর মধ্যে ভেদভেদি থেকে মা-মেয়েসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। যুব উন্নয়ন এলাকা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন- রুপালি চাকমা (৩৮) ও তাঁর দুই মেয়ে জুঁই চাকমা (১৫) ও ঝুমঝুমি চাকমা (৮)।

বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টার দিকে জেলার লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে কামরুন্নাহার (৪৫) ও মেয়ে সুখিয়া আক্তার (১৪) নামে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বর্মাছড়ি ইউনিয়নের পরিমল চাকমা নামে একজন নিহত হয়েছেন বলে লক্ষ্মীছড়ি থানার ওসি আরিফ ইকবাল জানিয়েছেন।

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামে পাহাড়ের মাটি ও গাছ চাপা পড়ে মোহাম্মদ সেলিম (৪০) ও তাঁর মেয়ে টিসু মনি (৩) মারা গেছে।

টেকনাফের ইউএনও মো. জাহিদ হোসেন ছিদ্দিক জানান, টেকনাফে পাহাড় ধসে দুজন নিহত হয়েছে। তাদের দাফন সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষে থেকে ৪০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ