• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

আক্কেলপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১২ টার সময় জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে আক্কেলপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবীবুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার জনাব হোসেন, সাংগঠনিক কমান্ডার এসএম জাকির হোসেন, অর্থ কমান্ডার নজরুল হায়দার, পৌর কমান্ডার মজিবুল হক, আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে উপজেলা সকল মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ ১ হাজার টাকাসহ লুঙ্গি,সাবান,তেল,সাদা সেমাই,লাচ্চা,দুধ,চিনি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ