• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

সিসি নিউজ: কুষ্টিয়ার মিরপুরের আমলায় যুবলীগের অফিস ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংষর্ঘে একজন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে আমলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষের ঘটনায় নিহতের নাম সাহাবুদিন আহমেদ শাহীন (২৫)। এছাড়া আহতদের মধ্যে আতিয়ার রহমান, শাহার আলী, সাইদুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বিবার্তাকে জানান, আমলা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থকরা স্থানীয় যুবলীগ অফিসে ভাংচুর চালায়। এসময় তারা দুটি মোটরসাইকেল ভাংচুর করে।

এ ঘটনার জেরে উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন গ্রুপের লোকজনের সাথে আমলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটলে অন্তত ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ শাহীন মারা যায়। সে আমলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থক ছিলো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ