• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুম্বাইয়ে অভিনেত্রী অঞ্জলির মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের আন্ধেরি থেকে উদ্ধার হল ভোজপুরী অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তবের দেহ। আন্ধেরির কোস্টা কাফের কাছে জুহু লেনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি।
তার এক আত্মীয় জানিয়েছেন, দীর্ঘক্ষণ তাকে ফোনে না পেয়ে পুলিশকে জানিয়েছিলেন। তার কয়েক মিনিটের মধ্যেই আন্ধেরি থানায় খবর যায়, অঞ্জলির দেহ উদ্ধার হয়েছে। বাড়ির মালিক ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন অঞ্জলি। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। তবে কোন সুইসাইড নোট ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি। সেই কারণে খুন না আত্মহত্যা, তা এখনই সুনিশ্চিত করে বলতে রাজি নয় পুলিশ। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে আন্ধেরি থানা।
ভোজপুরী সিনেমায় পরিচিত অঞ্জলি। বলিউডে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য বেশ কয়েক মাস ধরে মুম্বাইয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে ছিলেন তিনি। এই ঘটনার কয়েকদিন আগেই আন্ধেরিতেও আর এক অভিনেত্রী কৃতিকা চৌধুরির দেহ উদ্ধার হয়েছিল বন্ধ ফ্ল্যাট থেকে। ‌‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ