• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৌদি রাজতন্ত্রের নতুন উত্তরাধিকার মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্সের মর্যাদা হারিয়েছেন মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ। তার স্থলে বাদশা সালমানের উত্তরাধিকার হিসেবে তার ছেলে মোহাম্মদ বিন সালমান আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে। ৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান আগে দেশটির উপ-ক্রাউন প্রিন্স ছিলেন। বুধবার সকালে বাদশা সালমান বিন আবদুল আজিজ রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ ঘোষণা দেন। খবর আল জাজিরা ও আল আরাবিয়্যার।

রাজকীয় ফরমানের বরাতে দ্য সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, একই সঙ্গে মোহাম্মদ বিন সালমানকে দেশটির উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে, যে পদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে।

এর আগে একইভাবে রাজকীয় ফরমান জারির মাধ্যমে বাদশা সালমান ক্রাউন প্রিন্স ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নায়েফকে নিয়োগ দিয়েছিলেন।

দ্য সৌদি প্রেস এজেন্সি নিশ্চিত করেছে, সৌদি আরবের সাকসেশন কমিটির ৪৩ সদস্যের মধ্যে ৩১ জন মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করার পক্ষে সমর্থন দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ