• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় ২০১৬ এইচএসসি ব্যাচের ইফতার মাহফিল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় কলেজ, কারিগরী কলেজ ও আলিম মাদরাসার ২০১৬ এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পূনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার পাকেরহাটস্থ জমির উদ্দিন শাহ বালিকা মহাবিদ্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়
দোয়া ও ইফতারের পূর্বে ইউপি সদস্য মো. রশিদুল ইসলাম শাহ্র সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্ এবং বিশেষ অতিথি হিসেবে টংগুয়া হাসনাবাগ ফাজিল মাদরাসার প্রভাষক হাজ্জাজ আল হাদী, হাবিপ্রবি ছাত্রলীগ নেতা মমিনুল হক রাব্বী সহ বিভিন্ন সরকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে হত দরিদ্র পরিবারের মাঝে সেমাই চিনি এবং গরীব ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদের নতুন জামা-কাপড় বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন কলেজ, কারিগরী কলেজ ও আলিম মাদরাসা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আহ্বান ও পরিচলনা করেন ২০১৬ এইচএসসি ব্যাচের শিক্ষার্থী মো. রকিবুল ইসলাম রকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ