• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ উৎসব এসেছে। এটি সবার জন্য গুরুত্বপূর্ণ।

ঈদের শুভেচ্ছা দিতে গিয়ে বাজেট নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, বাজেট পাস হওয়ার পর মানুষের আর্থসামাজিক উন্নতি হবে।

শেখ হাসিনা জানান, বাংলাদেশের মানুষের ভাগ্য আরও উন্নত হবে, দারিদ্রমুক্ত হবে। প্রত্যেক ঘরে ঘরে ঈদ আনন্দ বয়ে আনুন এ প্রত্যাশা করছি।

উন্নত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় রাজনীতিক দলের নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় করেন। এর পর বেলা সোয়া ১১টার দিকে সরকার প্রধান কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী সেমাইসহ মিষ্টান্ন দিয়ে সবাইকে অ্যাপায়ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ