• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি সীমান্তে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের করছে বিজিবি

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ চার দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে চোরাচালান বন্ধের উদ্দেশে বিজিবি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ শুরু করলেও বিএসএফের বাধায় বন্ধ ছিল বলে জানিয়েছে বিজিবি।

বুধবার সরেজমিন হিলি সীমান্তের বিজিবির হিলি বিওপি ক্যাম্পের আওতাধীন রেলস্টেশনের কামালগেটের পাশের এলাকা থেকে আটাপাড়া রেলগেটে বিজিবির ১নং পোস্ট পর্যন্ত সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। হিলি রেলস্টেশনের কামালগেটের পাশ থেকে আটাপাড়া রেলগেট পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে মোট ১৬টি সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ চলছে। এর পর হিলি সীমান্তের চেকপোস্ট গেট থেকে ফকিরপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট লাগানো হবে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার বলেন, ‘গত ২৪ জুন শনিবার হিলি সীমান্তের কামালগেটের পাশ থেকে ফুটবল মাঠ পর্যন্ত সিসি ক্যামেরা ও সার্চলাইট লাগানোর সময় ভারতীয় জনতা বাধা দেয়। পরে বিজিবি ও বিএসএফ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা আমাদের জানিয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো পর্যন্ত অপেক্ষা করতে। সে কারণে ক্যামেরা ও সার্সলাইট লাগানোর কাজ বন্ধ ছিল। পরে বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আলোচনার হয়। এসময় বিএসএফ কোনও আপত্তি না থাকার কথা জানালে আবার কাজ শুরু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ