সিসি ডেস্ক: চট্টগ্রামে এবার ফুটপাতে কুকুরের মুখ থেকে উদ্ধার করা হল নবজাতকের লাশ। সোমবার রাত ১টার দিকে পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটের পাশের ফুটপাতে লাশটি খুবলে খাচ্ছিল কয়েকটি কুকুর। তা দেখে কয়েকজন পথচারী তরুণ লাশটি উদ্ধার করেন।
আনোয়ার হোসেন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার রাতে চমেক হাসপাতাল থেকে রোগী দেখে পূর্ব গেট দিয়ে চকবাজারের দিকে যাচ্ছিলাম। ফুটপাতে কয়েকটি কুকুর কাপড় মোড়ানো কিছু একটা কামড়াচ্ছে দেখে কাছে যাই। দেখি এক নবজাতক শিশু। কুকুর কামড় মেরে নবজাতকের গায়ের মাংস ছিঁড়ে নিয়েছে।
কুকুরগুলো তাড়িয়ে লাশ উদ্ধার করি। তবে ওই নবজাতককে জীবিত নাকি মৃত ফুটপাতে ফেলে দেয়া হয়েছে তা জানি না। পরে লাশটি হাসপাতাল কর্তৃপক্ষ এসে নিয়ে যায়। এর আগে ২১ ফেব্রুয়ারি আকবর শাহ এলাকায় ডাস্টবিন থেকে পথচারীরা এক নবজাতক উদ্ধার করেন।
যুগান্তর