• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকের বাড়িতে দুর্ঘর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় উপজেলার মধুগুড়নই গ্রামে। জানা যায়, দৈনিক করতোয়ার আত্রাই প্রতিনিধি মুজাহিদ খানের ভাই মৃত আব্দুল ওয়াজেদ খানের স্ত্রী ও সন্তানরা গত বুধবার বিকেলে বাড়িরে তালা দিয়ে একই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যান। এ সময় কে বা কারা বাড়ির প্রাচীর টপকিয়ে ঘরের তালা ভেঙ্গে ঘরে রক্ষিত প্রায় ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, আমরা বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

আত্রাইয়ে সেই সূতিজালটি ভষ্মীভূত করা হয়েছে
নওগাঁর আত্রাইয়ে যে সূতিজালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ছুরিকাহত হয়েছিলেন সে সূতিজালটি ভষ্মীভূত করা হয়েছে। গত বুধবার আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার শুটকিগাছা স্লুইসগেটে সূতিজালটি আটক করে সেখানেই আগুন দিয়ে পুড়িয়ে দেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সূতিজালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুটকিগাছা বাজারে দু’টি গ্রুপের সৃষ্টি হয়। সেখানে গত রোববার দিবাগত রাত ১০ টার দিকে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান গেলে লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায় উপজেলা চেয়ারম্যানকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে গত সোমবার রাতে ১০জনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ উপজেলার কাশবপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে জিল্লুর রহমানকে আটক করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে।
এদিকে এ ঘটনার পর গত বুধবার আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেই সূতিজালটি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ব্যাপারে আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, মামলার পর আসামিরা গা ঢাকা দিয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ