• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ক্যাম্পাস রেডিও

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী মাসেইক্যাম্পাস রেডিও চালু হবে। ইতোমধ্যে রেডিও চালুর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘সম্প্রচার কলৌক্যুইয়াম সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক চার দিনব্যাপী বক্তৃতামালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এ কথা বলেন।
কবি হেয়াত মামুদ ভবনের গ্যালারি কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম বজলুর রহমান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌসৎ রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন প্রমুখ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ