• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বিজিবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর: বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪২ বিজিবির উদ্যোগে ২ জুলাই রোববার শহীদ কর্ণেল গুলজার হলরুমে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ ও উপ-পরিচালক মেজর হান্নান খান আগত অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মোতালেব সরকার, র‌্যাব-১৩’র কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিদ্দিক গজনবী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মতিউর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল আউয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, মো. কাজেমউদ্দীন, মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আহমেদুজ্জামান ডাবলু, হোটেল মৃগয়ার ব্যবস্থাপনা পরিচালক মনোজ দাশ, ৪২ বিজিবির সদস্যবৃন্দ, দিনাজপুর শিক্ষা বোর্ডের উর্ধত্বন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিজিবি’র ১৪ বছরের সাফল্য গাঁথা সংক্ষেপে তুলে ধরে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ।

দিনাজপুরে দেশীয় বীজের দাবিতে কৃষকদের মানববন্ধন
ফসল উৎপাদনে বিদেশী বীজ নয়, উন্নতমানের দেশী বীজের দাবিতে কৃষকরা দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
রোববার (২ জুলাই) সকালে জেলার চিরিরবন্দর উপজেলার বেকীপুল নামক স্থানে কৃষকদের গড়ে তোলা দিঘন সিআইজি (ফসল) সমবায় সমিতি’র আয়োজনে ও গঞঈচ২ ইধহমষধফবংয -এর অর্থায়নে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে উন্নতজাতের দেশী বীজের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সংগঠনটির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, কৃষক আজিজার রহমান, স্বপন কুমার শীল, পল্লব কুমার দাস, ডা. জয়ন্ত কুমার শর্ম্মা, জিকরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশীয় বীজের মাধ্যমে উৎপাদিত ফসলের স্বাদ ও গন্ধে যেমন অতুলনীয় তেমনি পুষ্টিগুণও প্রচুর। কিন্তু নানাবিধ প্রতিকুলতায় এসব দেশীয় জাতের ফসল তাদের ঐতিহ্য হারাতে বসেছে। এই সুযোগটি গ্রহণ করেছে বিদেশী কোম্পানীগুলো। তারা কৃত্রিম উপায়ে তৈরী করা বিদেশী বীজ হাইব্রীড নাম দিয়ে সরবরাহ করছে নানাবিধ সুবিধার লোভ দেখিয়ে। এসব বীজের দাম যেমন বেশি তেমনিভাবে কৃষক দ্বারা এসব ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণ সম্ভব না।
বক্তারা আরো বলেন, বিদেশী কোম্পানীগুলো কৃত্রিমভাবে উৎপাদন করছে হাইব্রীজ নামক চিকন ধানবীজ। এসব বীজ দ্বারা উৎপাদিত ফসল নি¤œমানের ও সুগন্ধিও নয়। কৃষকরা নানাবিধ সুবিধা মনে করে এসব বীজ ব্যবহার করলেও তেমন ফল পাচ্ছেন না। অধিকন্তু কাটারীভোগ, বাদশাভোগ, নানীয়াশাইল, কালোজিরাসহ সব ধরনের সুগন্ধি জাতের ধানগুলোর ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তাই সর্বস্তরের মানুষকে ঐতিহ্যবাহী দেশীয় ধানের প্রতি গুরুত্ব দিয়ে প্রতি ইউনিয়নে বীজ ব্যাংক তৈরীর আহ্বান জানানো হয় এই মানববন্ধনে। যাতে করে কৃষকরা সেখান থেকে ন্যার্য্য মূল্যে বীজ পায় এবং সেখান থেকে বীজ সংরক্ষণের জন্য মারিয়া মডেল পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ