• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ ৭

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ার হালকা নগর মসজিদের পাশের একটি টিনশেড বাড়ির গ্যাসের লাইনের ফুটো থেকে ছড়িয়ে পড়া গ্যাসের বিস্ফোরণে ২ শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- দুই ভাই বোন শুভ (৮) ও শরিফা (১৩), তাদের বাবা মো. শরিফ (৪৫), মা শাহিদা (৩৫), খালা শাহনাজ (২৮), খালু আলী আকবর (৪০) ও নানি আলেয়া বেগম (৫০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে জানান, গ্যাসের লাইনের ফুটো থেকে গ্যাসের বিস্ফোরণের ঘটনায় ২ শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, শরিফার ২ শতাংশ, শাহিদা বেগমের ২৫ শতাংশ, শরীফ আহমেদের ৪৫ শতাংশ, শুভর ৮ শতাংশ, আলেয়ার ৩৩ শতাংশ, শাহনাজ বেগমের ৯ শতাংশ ও আলী আকবরের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ