• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বনানীতে টিভি অভিনেত্রী ধর্ষণের শিকার

সিসি নিউজ: আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের ঘটনার রেশ না কাটতেই রাজধানীর বনানীতে আবারও জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীপুত্রের বিরুদ্ধে। বুধবার মামলার পর বাহাউদ্দিন ইভান (২৮) নামে ওই যুবককে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ইভানের বাবার নাম বোরহানউদ্দিন বলে জানিয়েছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন। বনানীতে এই ব্যবসায়ীর একটি বিপণি বিতান রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে পূর্ব পরিচিত এক তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী তরুণী টিভি অভিনেত্রী বলে জানান পুলিশ কর্মকর্তা মতিন।

এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। ইভান তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল।

“ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষন করে এবং রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়।”

ইভান মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান। ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী। পরে স্বজনদের সঙ্গে পরামর্শের পর মামলা করেন।

পুলিশ কর্মকর্তা মতিন বলেন, “ওই তরুণী বুধবার থানায় লিখিত অভিযোগ করার পর ইভানকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ।” মধ্যরাত পর্যন্ত ইভানকে গ্রেপ্তার করা যায়নি।

ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পুলিশ কর্মকর্তা মতিন জানান।

ওই তরুণীকে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান পরিদর্শক মতিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ