• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই

ফাইল ফটো

সিসি নিউজ : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৩ জুলাই ঘোষণা করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ২৩ জুলাই ফল প্রকাশের জন্য সময় দিয়েছেন।’
নিয়ম অনুযায়ী ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুল দেওয়ার পর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। তবে শিক্ষামন্ত্রী সিলেট সফর শেষে ফিরে এলে সংবাদ সম্মেলনের সময় ঠিক করা হবে বলে জানান সোহরাব হোসাইন।
বাধ্যবাধকতা না থাকলেও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সে হিসেবে ২৪ জুলাই ৬০ দিন পূর্ণ হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরে গত ১৫ মে শেষ হয় তত্ত্বীয় পরীক্ষা আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। দেশজুড়ে এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ছিল ছয় লাখ ৩৫ হাজার ৬৯৭ ও ছাত্রী ছিল পাঁচ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষা হয়। এবার আট হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা দুই হাজার ৪৯৭টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিদেশে সাতটি কেন্দ্রেও পরীক্ষা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ