• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহ মাতাতে আসছে নগর বাউল-জেমস

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু তত্বাবধানে অবশেষে ঝিনাইদহ মাতাতে আসছে নগর বাউল জেমস। নগর বাউল জেমস সহ অন্যান্য জনপ্রিয় সংগীত শিল্পীবৃন্দও উপস্থিত থাকবেন। ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম ১৪ জুলাই (শুক্রবার) তারিখে বিকাল ৩ টার সময় নগর বাউল জেমসের কনসার্ট শুরু হবে। উক্ত অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় জননেতা সুযোগ্য মেয়র নগর পিতা ঝিনাইদহ পৌরসভা ও সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাইদুল করিম মিন্টু। প্রাণ বেভারেজের সৌজন্যে এই কনসার্টের আয়োজন করেছে আশিকা মিউজিক ক্লাব।

আশিকা মিউজিক ক্লাবের নির্বাহী পরিচালক মেহেদি হাসান জানান, কনসার্টের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঝিনাইদহবাসীকে অন্যরকম আনন্দ দিতে শুক্রবার আমাদের সাথে নগর বাউল জেমস থাকবেন। তিনি এ ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন। কনসার্টের টিকেটের মূল্য ধরা হয়েছে ১০০ ও ২০০ টাকা। এছাড়া ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। কনসার্ট সংক্রান্ত ও বিভিন্ন তথ্য প্রয়োজনে ০১৬৭২-৫২২৫১১ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে, প্রান বেভারেজ এর সৌজন্যে ও আশিকা মিউজিক ক্লাবের আয়োজনে নগর বাউল জেমসের কনসার্টটি উপভোগের জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আশিকা মিউজিক ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ