• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে মার্শাল র্আট স্কুলের উদ্বোধন করলেন রুবেল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: কৌশল শিখুন, নিজেকে আত্বরক্ষা করুন ও সুস্থ্য থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে এই প্রথম ইয়ং ড্রাগন মার্শাল র্আট সেন্টার (দি ফাইট স্কুল) এর শুভ উদ্বোধন করেন মার্শাল র্আট খেতাবে ভুষিত চিত্র নায়ক মাছুম পারভেজ রুবেল। শনিবার বিকেল ৪ টায় পাঁচবিবি ইয়ং ড্রাগন মার্শাল আট সেন্টার (দি ফাইট স্কুল) এর আয়োজনে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধন শেষে উপজেলার শত শত নবীন ক্ষুদে মার্শাল র্আট শিক্ষার্থীদের প্রশিক্ষন দেন ঢাকা থেকে আগত চিত্র নায়ক রুবেল। পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) এ, কে, এম হেদায়েতুল্লাহ্, থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, ক্রীড়া সংস্থার সেক্রেটারী জাহেদুর রহমান রানা প্রমুখ। চিত্র নায়ক রুবেলকে এক নজর দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়। অতিথিকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় শহীদ আলাউদ্দিন স্কুলের ছাত্রছাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ