• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর চেম্বারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ বিজয়ী

রংপুর : রংপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র (আরসিসিআই) ২০১৭-২০১৯ দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে জেনারেল ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদে রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে ১৭ জন ও রংপুর চেম্বারের বর্তমান সভাপতি মোঃ আবুল কাশেম এর নেতৃত্বাধীন মোঃ আবুল কাশেম পরিষদ থেকে ০১ একজন প্রার্থী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার রংপুর পুলিশ কমিউনিটি হলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। পরে ভোটগণনা শেষে রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মুহঃ মুরাদ হোসেন প্রধান । নির্বাচন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের আনাগোনায় রংপুর পুলিশ কমিউনিটি হল ব্যবসায়ী নেতাদের মিলনমেলায় পরিণত হয়। এছাড়া নির্বাচনকালীন সময় নির্বাচন পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, জেনারেল গ্রুপের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, মনজুর আহমেদ, মোঃ আশরাফুল আলম আল-আমিন, এমদাদুল হোসেন, মোঃ আজিজুল ইসলাম, মোঃ রিয়াজ শহীদ, মোঃ ওবায়দুর রহমান রতন, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, পার্থ বোস, মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, মোঃ শাহজাহান বাবু ও দেবব্রত সরকার।
এছাড়া এসোসিয়েট গ্রুপের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোজতোবা হোসেন রিপন, মোঃ হাবিবুর রহমান, প্রণয় বণিক, খেমচাঁদ সোমানী রবি, মোঃ জুলফিকার আজিজ খান ও অজয় প্রসাদ বাবন।
উল্লেখ্য যে, রংপুর চেম্বারের নির্বাচন বিজ্ঞপ্তি ও নির্বাচন তফশীল মোতাবেক ১০ জুলাই রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র (আরসিসিআই) ২০১৭-২০১৯ দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন রংপুর চেম্বার বোর্ড রুমে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ