• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩৮তম বিসিএসের আবেদন শুরু

সিসি ডেস্ক: ৩৮তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ সোমবার (১০ জুলাই) থেকে। আবেদন করা যাবে ১০ আগস্ট পর্যন্ত। এই বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

পিএসসি সূত্র জানায়, এবারই প্রথম বাংলার পাশাপাশি ইংরেজিতেও বিসিএস পরীক্ষা দেওয়া যাবে। এ ছাড়া বাংলাদেশ বিষয়াবলির ২০০ নাম্বারের লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের আলাদা প্রশ্ন থাকবে। এবার বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি।

আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, গত ২০ জুন কমিশনের বৈঠকে ৩৮তম বিসিএসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ওদিনই এই বিসিএসের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ