• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুক্ত আকাশে উড়লো কাঠঠোকরা

সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভার ২নং ওয়ার্ড গোলাহাটে একটি গাছের নিচে রবিবার আহত অবস্থায় একটি কাঠঠোকরা পাখিকে দেখতে পায় সেতুবন্ধনের সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী। পাখিটি রক্তাক্ত অবস্থায় ছিল, উড়তে পারছিল না। পরে পাখিটিকে তুলে নিয়ে একদিন পরিচর্যায় অসুস্থ কাঠঠোকরা পাখিটি সুস্থ হয়ে উঠে। প্রাথমিক চিকিৎসা শেষে সোমবার (১০ জুলাই) বিকেলে শহরের গোলাহাটে পাখিটি অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, মিঠুন হাসান আয়ান, জীবন, নুর মোহম্মদ, আজাদ প্রমুখ।
উল্লেখ্য পাখি ও পরিবেশ নিয়ে শহরব্যাপী কাজ করা পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২ অনুযায়ী-পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় করলে,যার সর্বোচ্চ শাস্তি ২ কারাদন্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা এবং বন্যপ্রাণী আটক, হত্যা, শিকার এবং ক্রয়-বিক্রয় করলে, যার সর্বোচ্চ শাস্তি ১২ বছর কারাদন্ড এবং ১৫ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ