• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে কুরবানি পশুর বর্জ্য অপসারণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে মতবিনিময় সভায়

শরীফুল ইসলাম, চাঁদপুর ॥ কুরবানি পশুর বর্জ্য অপসারণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে এখন থেকেই এগিয়ে যেতে হবে। মনে রাখবেন ইউনিয়ন পরিষদ হচ্ছে জেলা প্রশাসকের অন্যতম শক্তি আর ইউনিয়নবাসীর আস্থার আশ্রয়স্থল। কাজেই ইউনিয়ন পরিষদকে সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। যাতে সরকারি বরাদ্দ যথাযথভাবে বন্টন করা সম্ভব হয়। আর সরকারি সম্পদ যথাযথভাবে বন্টন করলেই সরকার সোনার বাংলা গড়ার যে মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে তা বাস্তবায়ন সম্ভব। কাজেই তাদের সাথে কোন ভাবেই বেইমানী করবেন না।  তিনি বলেন, কুরবানীর পশু জবাইকরণ ও বর্জ্য অপসারনের জন্য আগামী ১৩ জুলাই এর মধ্যে স্থান ও কমিটির তালিকা জেলা প্রশাসক কার্যালয়ে জমা দিতে হবে। এছাড়াও কোন ঈমাম কোন এলাকায় দায়িত্ব পালন করবে তারও তালিকা দিতে হবে। আর এ কার্যক্রম বাস্তবায়নে প্রত্যেক চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় মিটিং করতে হবে। আর বিশেষভাবে  প্রত্যেক কুরবানীর পশুর হাটে অবশ্যই মেডিকেল টিমের ব্যবস্থা করতে হবে। জেলা প্রশাসক আরো বলেন, প্রত্যেক ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫শ গাছ লাগাতে হবে। এক্ষেত্রে ঋতু উপযোগী গাছ লাগিয়ে গাছ টিকানোর ব্যবস্থাও করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসি ও শিক্ষা) এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আবদুল হাই এর পরিচালনায় উন্মুক্ত আলোচনা চেয়ারম্যানদের মধ্য থেকে বক্তব্য রাখেন ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ৫নং সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল মিয়াজী, কচুয়া ১০নং উত্তর গোহট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই মুন্সি সহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ। এ সময় স্ব স্ব ইউনিয়নের পক্ষে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।

জেলা হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও জেলা প্রশাসক নিকট স্মারকলিপি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুরেও হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। ১০ জুলাই সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন হরিজন ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাস্টার খোকন চন্দ্র হরিজন। এ সময় উপস্থিত ছিলেন- হরিজন ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খোকন দাস, সমাজ প্রধান শ্যামল হরিজন, সাংগঠনিক সম্পাদক খোকন হরিজন, সাবেক সভাপতি রিজয় হরিজন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরপর তারা জেলা প্রশাসক বরাবর ৫ দফা দাবীর ভিত্তিতে জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান করেন। দাবীগুলো হচ্ছে- সিটি করপোরেশন ও পৌরসভাতে পরিচ্ছন্নতা কর্মীদের স্থায়ী নিয়োগ, বেতন সর্বনি¤œ ১০ থেকে ১২ টাকা নির্ধারণ, বংশ পরিচয় ও পেশাগত সমাজে প্রতিষ্ঠিত তাদের প্রতি বৈষম্য দূর, কলোনী তৈরির আবাসন থৈরী ও রাজনৈতিক বা স্থানীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় হরিজন জনগোষ্ঠীরা দুরদ্বীপবাসী। হত-দরিদ্র প্রান্তিক হরিজন জনগোষ্ঠীর সমস্যা সমাধানে চাঁদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয়ী প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
ক্যাপশন : অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও স্থানীয় সরবার বিভাগের উপ-পরিচালক আবদুল হাই এর কাছে স্মারকলিপি পেশ করছেন হরিজন ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি কর্মকর্তা/ কর্মচারী, সুধী সমাজ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশের স্বস্থ্যসেবা, শিক্ষা এবং মাতৃজনিত নারী মৃত্যুর হার অনেক কমেছে। এসব বিষয়ে বাংলাদেশ এখন বিশ্বের মডেল। স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন। তাছাড়া বিভিন্ন উন্নয়নমুখি কর্মকান্ডের ফলে জাতীয়সংঘে বাংলাদেশের অবস্থান উন্নত হয়েছে। বিশ্বরাজনীতিতে বাংলাদেশের অবস্থান এখন অনেক সুদৃঢ় হয়েছে।  তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের জনগণের সেবার বিষয়টি বুজতে হবে এবং নতুন নতুন আইডিয়া নিয়ে জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। আর এ জন্য সরকারি সকল বিভাগের ককর্মকর্তাদের নিদৃষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আমরা তা করতে পারলে সরকার যে উদ্দেশ্য নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন তা শতভাগ সফল হবে। তিনি আরো বলেন, সরকার ক্ষুধা ও দারিদ্র বিমোচনে ভিক্ষুক মুক্ত কর্মসূচি এবং গৃহহীনদের বাড়ি দেয়া সহ বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। চাঁদপুরে বেশ কিছু আশ্রয়ন প্রকল্প করে গৃহহীনদের বাড়ি দেয়ার কাজ শুরু হয়েছে। আমরা চাঁদপুরকে ভিক্ষুক মুক্ত জেলা হিসেবে গড়ে তোলা কাজ শুরু করে দিয়েছি। আর এ কাজের জন্য ইতোমধ্যে জেলার সব ভিক্ষুকদের তালিকা প্রস্তুত এবং তাদের পুনর্বাসনের পরিকল্পনা নেয়া হয়েছে। দেশের একমাত্র জেলা হিসেবে খুলনা ইতিমধ্যে ভিক্ষুক মুক্ত হয়েছে। আগামী দুই তিন মাসের মধ্যে চাঁদপুরকে শতভাগ ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে ঘোষনা করতে পারবো।  স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, জেলা কৃষি কর্মকর্তা আলী আহমদ।নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবিদা সুলতানার পরিচালনায় এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।  উল্লেখ: দিসটি উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে স্থানীয় বিভিন্ন সরকারি বিভাগ কর্তৃক ১৩টি স্টল প্রদর্শত হয়। এসকল স্টলে আয়োজনস্থলে আগত জনসাধারণক উক্ত সরকারি বিভাগসমূহ কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবাসমূহের তথ্য সংগ্রহ করেন। স্টলসমূহ হলো : জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিস, স্বাস্থ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস্য বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, আয়কর বিভাগ, কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট বিভাগ, জেলা মার্কেটিং অফিস ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস চাঁদপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ