সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতে ইসলামী খাতামধুপুর ইউনিয়ন শাখার আমীর আব্দুল আলিম সহ (৪০) বিভিন্ন মামলার ৩০ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এএসপি (সৈয়দপুর সার্কেল) মো: জিয়াউর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, জামায়াতে ইসলামী খাতামধুপুর ইউনিয়ন শাখার আমীর ছাড়াও আরো তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন শহরের কয়ামিস্ত্রি পাড়ার আবুল কালাম আজাদ (৫৫), বাঁশবাড়ীর আকতার হোসেন (৫৩) ও লক্ষনপুরের জয়নাল আবেদীন (৫০)। বাকী গ্রেফতারকৃতরা হলেন বিভিন্ন মামলার পলাতক আসামী, ছিচকে চোর ও মাদকসেবি।