• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাগুরায় বাস চাপায় শালী-দুলাভাই নিহত

মাগুরা: জেলার শালিখা উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কে বাস চাপায় নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে আড়পাড়া ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- মোটরসাইকেল চালক আতিক মুন্সী (৩৫)। তিনি নাঘোষা গ্রামের শরিফুল মুন্সীর ছেলে।  নিহত নারী আতিকের শ্যালিকা সাথী খাতুন (১৭)। তিনি যশোরের বাঘারপাড়ার কবির হোসেনের মেয়ে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে শ্যালিকা সাথী খাতুনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে আড়পাড়া থেকে যশোরের বাঘারপাড়ায় শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন আতিক। পথে আড়পাড়া ডিগ্রী কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা শাহজাহান পরিবহনের একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।
নিহতদের লাশ শালিখা থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ