• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তারাগঞ্জে পুকুর থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জে পানিতে ডুবে পুকুর থেকে দশম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন জানায়, ওই গ্রামের বাসিন্দা কফিল উদ্দিনের মেয়ে নাসরিন খাতুন(১৬) চার ভাই বোনের মধ্যে সে ছোট। সে কাশিয়াবাড়ি স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নাসরিনের বাবা কফিল উদ্দিন জানান, রাতে নাসরিনকে পড়তে দেখে সে ও তার পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়ে। ফজরের আযানের পূর্বে ঘুম থেকে উঠে নাসরিনকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখতে পান। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নাসরিনরে পরিবারের সদস্যরা দাবি করেন, সে মানসিক বিকারগ্রস্থ ছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে জানা গেছে ওই ছাত্রীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ওই ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ