• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম সীমান্তে ১৭৮ ভারতীয় গরু আটক

কুড়িগ্রাম : কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে ১৭৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। আটককৃত এসব গরুর মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।

বুধবার (১২ জুলাই) বিজিবি জানায়, ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় বিওপির বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় গরু আটক করেছে। শালঝোড় বিওপির সুবেদার মো. মেহেদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহলদলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে বুধবার ভোরে আন্তর্জাতিক পিলার ৯৮৮ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাইজারচর (নদী হতে) নামক স্থানে অবস্থান নেয়। পরে কয়েকজন লোক নদীপথে কলার ভেলায় গরু বেঁধে নিয়ে আসতে থাকলে টহলদলকে দেখামাত্র গরুবোঝাই ভেলা রেখে নৌকা নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহলদল ভারতীয় ৭১টি গরু আটক করে। এসব গরুর সিজার মূল্য ১৩ লাখ ৬৫ হাজার টাকা।

অপরদিকে ধলডাংগা বিওপির হাবিলদার মো. হারুণ অর রশিদ এর নেতৃত্বে আর্ন্তজাতিক পিলার নং ৯৮৮ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাইজারচর নামক স্থান হতে ভারতীয় ৬৪টি গরু আটক করেছে। সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

ভাওয়ালকুড়ি বিওপির হাবিলদার মো. মোদাচ্ছের গাজীর নেতৃত্বে ভারতীয় ৫টি গরু জব্দ করেছে যার সিজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।

ময়দান বিওপির হাবিলদার মো. নেয়ামত উল্ল্যাহ এর নেতৃত্বে ভারতীয় ১৮টি গরু আটক করেছে যার সিজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। দিয়াডাংগা বিওপির হাবিলদার মো. মোশারফ হোসেনের নেতৃত্বে ভারতীয় ১৫টি গরু আটক করেছে যার সিজার মূল্য ১০ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়াও ধলডাংগা বিওপির হাবিলদার মো. হারুন অর রশিদের নেতৃত্বে ভারতীয় ৩টি গরু, ধলডাংগা বিওপির হাবিলদার মো. আবদুল লতিফের নেতৃত্বে ভারতীয় ২টি গরু আটক করে।

বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত গরুর সর্বমোট সিজার মূল্য ৫৭ লাখ ৬০ হাজার টাকা।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ, পিএসসি বলেন জব্দকৃত গরু কাস্টমস অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলাম করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ