• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী

সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। বুধবার প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে তথ্য কমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে তিনি এ কথা বলেন।

বুধবার সকালে প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ‘অবাধ তথ্য প্রবাহ আইন-২০০৯’ বাস্তবায়নে কমিশনের কাজের প্রশংসা করে তথ্য কমিশনকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে।’

ড. গোলাম রহমান বলেন, কমিশন এ বছর ১৮১৭টি অভিযোগের মধ্যে ১৭৮৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে। একইসঙ্গে এই সময়ে কমিশনের জন্য নতুন ভবন নির্মাণের নকশাও অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ